আপনার রাশি ও রাশিফল এর ইতিহাস

রাশি

পরিচিতি

রাশি (zodiac) এর ধারনা হাজার বছরের পুরোনো। এর মূল শেকড় প্রাচীন “মেসোপটেমিয়া” যা বর্তমানে ইরাক অঞ্চল নামে পরিচিত। পরে যদিও এটি যুক্ত হয়েছে গ্রিক ও রোমান জ্যোতিরবিদ্যার সাথে। ৫ম শতাব্দীর দিকে ব্যাবিলনীয়রা সূর্যের আপাত বার্ষিক পথ ক্রান্তিবৃত্ত (ecliptic) কে ১২টি সমান ৩০ ডিগ্রি অংশে ভাগ করে। এখান থেকেই আধুনিক ১২ রাশির কাঠামোর ভিত্তি তৈরি হয়। যেমন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন ইত্যাদি। আপনার কি রাশি জানতে ভিজিট করুন এখানে।

ইসলামে রাশির অবস্থান

ইসলামী বিশ্বাস অনুযায়ী গায়েবের প্রকৃত জ্ঞান আল্লাহর কাছে। তাই কোনো গ্রহ বা নক্ষত্র মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে—এমন বিশ্বাস করা ইসলামের তাওহিদের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাশি/নক্ষত্র মণ্ডলকে জ্যোতির্বিজ্ঞানের বিষয় হিসেবে জানা বৈধ। রাশিফল দেখে ব্যক্তিত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত ভবিষ্যদ্বাণী করা/বিশ্বাস করা ইসলামে গ্রহণযোগ্য নয়।

ভারতীয় জ্যোতিষে রাশি

ভারতীয় জ্যোতিষশাস্ত্র (Jyotisha)-এ রাশিচক্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত নিরয়ণ/সাইডেরিয়াল রাশিচক্র ব্যবহৃত হয়, যেখানে নক্ষত্রের তুলনায় গ্রহের অবস্থান বিবেচনা করা হয়। রাশি, নক্ষত্র, লগ্ন ও গ্রহের অবস্থান মিলিয়ে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা হয়।

আধুনিক বিজ্ঞান রাশি নিয়ে কী বলে?

রাশিচক্রের ১২টি অংশ ও আকাশের নক্ষত্রমণ্ডল বাস্তব জ্যোতির্বৈজ্ঞানিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি হলেও, রাশির অবস্থান দিয়ে ব্যক্তিত্ব বা ভবিষ্যৎ নির্ভরযোগ্যভাবে পূর্বাভাস দেওয়া যায়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই রাশিফলকে মূলত জ্যোতিষশাস্ত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হয়।

উপসংহার

রাশি জানার কৌতূহল থাকতে পারে, কিন্তু নিজের জীবন ও ভবিষ্যৎ রাশির হাতে তুলে দেওয়া উচিত নয়। আপনি ভালো অর্থের নাম রাখলেও তার প্রভাব আপনার জীবনে থাকতে পারে। ইসলামিক দৃষ্টি থেকে ভালো নাম ও তার ভালো অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করুন আপনার বা আপনর সন্তানের একটা ভালো নাম রাখতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *